বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

বঙ্গবন্ধু হত্যা পরবর্তী ৩৬ ঘণ্টা নিয়ে চলচ্চিত্র শুরু

নিউজ  ডেস্ক :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়। বাংলাদেশের ইতিহাসে এ দিনটি খুব ঘটনাবহুল ও বেদনার। তেমনই ঘটনাবহুল বঙ্গবন্ধুর মৃত্যু থেকে দাফন পর্যন্ত সময়। সেলুলয়েডের পর্দায় এ সময়টিকেই তুলে আনতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আশরাফ শিশির।

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা পরবর্তী ৩৬ ঘণ্টা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তিনি। চলচ্চিত্রের নাম ‘৫৭০’। আশরাফ শিশিরের চিত্রনাট্যে সঙ্গী হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজ ফিল্মস। ২০১৯ সালে যাত্রা শুরু করা এ প্রতিষ্ঠানটি বাংলা চলচ্চিত্রকে বিশ্বব্যাপী পরিচিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে সিনেবাজ ফিল্মস বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলো।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় সীমিত পরিসরে ছবিটির কলাকুশলীদের মিলনমেলার মধ্য দিয়ে চলচ্চিত্র ‘৫৭০’-এর শুভযাত্রা ঘোষণা করা হয়। আজ (৩ অক্টোবর) শনিবার ঢাকার অদূরে হোতাপাড়ায় ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে।

শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে আগামী বছরের মার্চে চলচ্চিত্র ‘৫৭০’ মুক্তি দেয়ার পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজ ফিল্মস।

চলচ্চিত্রটির অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন হালের চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এতদিন বাণিজ্যিক ঘরানায় কাজ করার পর এই প্রথম তিনি কোনো গল্পনির্ভর চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন।

অভিনয়ে আরও থাকছেন মাসুম আজিজ, স্বাধীন খসরু, সুমনা সোমা, কাজী রাজু, এলিনা শাম্মী, সানসি ফারুক, দুখু সুমনসহ ৩০০ জন অভিনয়শিল্পী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: