শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেনে বিঘ্ন, বিপাকে গ্রাহকেরা

প্রশ্নগুলোর উত্তর দিতে পেরে আনন্দিত আমি: মিথিলা

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত দেখা যায় তাকে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও সময় কাটিয়ে থাকেন তিনি। সেখানে মূলত ক্যারিয়ার, ব্যক্তিজীবন এবং অন্যান্য কর্মকাণ্ডের কার্যক্রম তুলে ধরেন এ অভিনেত্রী।

এবার এ অভিনেত্রী ব্যক্তিজীবনের এক আনন্দের কথা জানালেন। বললেন, ‘প্রশ্নগুলোর উত্তর দিতে পেরে আনন্দিত আমি।’

শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এমনটা জানান অভিনেত্রী মিথিলা।

এ তারকা ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। যেখানে তার প্রিয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে। আর ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার প্রিয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে পেরে ভরে গেল মনটা। নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগের “সুফিয়া কামাল সেমিনার সিরিজ”-এ আমার পিএইচডি গবেষণার কিছু অংশ।’

তিনি লিখেছেন, ‘লিঙ্গ ও প্রারম্ভিক শৈশব শিক্ষা নিয়ে উপস্থাপনের সুযোগ পেলাম। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে দারুণ সময় কাটল। তাদের খুবই প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দিতে পেরে আনন্দিত আমি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

এদিকে গত ২৫ আগস্ট এক পোস্টে এ অভিনেত্রী জানান―সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি থিসিস ডিফেন্স করেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: