শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন

মিজাফ আজীবন সম্মাননায় ফেরদৌস আরা, দিলারা জামান, ফেরদৌস ওয়াহিদ

ফেরদৌস আরা, দিলারা জামান এবং ফেরদৌস ওয়াহিদ। ছবি বাঙলার জাগরণ

আগামী ২৭ সেপ্টেম্বর মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ এর ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুণিজন সন্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আজীবন সম্মাননায় ভূষিত হবেন, দেশ বরেন্য ও একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, বরেন্য অভিনেত্রী দিলারা জামান, বিশিষ্ট কন্ঠ শিল্পী ফেরদৌস ওয়াহিদ।

এছাড়া বিশেষ অবদানের জন্য বিশিষ্ট সংগীত শিল্পী মুজিব পরদেশী, রবি চৌধুরী, বিশিষ্ট কন্ঠ শিল্পী মনির খান, বিশিষ্ট কন্ঠশিল্পী আখি আলমগীর, বিশিষ্ট অভিনেতা আলী রাজ, বিশিষ্ট অভিনেতা সুব্রত, সুপার হিরো ডি, এ, তায়েব, বিশিষ্ট কবি ও মিডিয়া ব্যক্তিত্ব বাংলাদেশ শিল্প কলা একাডেমি এর মহাপরিচালক রেজাউদ্দীন স্টালিন। অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন দেশের বিশিষ্ট কবি সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক অংগনের বিশিষ্ট ব্যক্তবর্গ।

অনুষ্ঠান সভাপতিত্ব করবেন মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ মিজাফ এর সভাপতি, দৈনিক স্বদেশ বিচিত্রার স্পেশাল করেসপন্ডেন্ট সাঈদ মাহমুদ। মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ মিজাফ গত ২০ বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গণের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারের অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গণের তারকা শিল্পীদের অংশগ্রহণে থাকবে জমজমাট সঙ্গীত আয়োজন, নৃত্য ও কবিতা পাঠ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: