শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শিরোনাম
রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী আইইউবিতে জিএসজি গ্লোবাল ডে: টেকসই উন্নয়ন ও বাসযোগ্য নগরী নিয়ে সংলাপ ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র করবে বারাকা–ইনফ্রাকো সাতক্ষীরায় ‘সাদা সোনার’ সুদিন, পোনা পরীক্ষার সুযোগ চান চাষিরা বাংলাদেশ ম্যাচে আগ্রাসী উদযাপনের ব্যাখ্যা দিলেন রাবাদা আগামীর বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম শিক্ষার্থী তৈরি করতে হবে: শিক্ষামন্ত্রী টোল আদায় নিয়ে অভিযোগের ব্যাখ্যা তলব, গাড়ি গুনতে লোক বসবে বৃষ্টিভেজা শীতের আমেজ, রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে ৩ সহজ স্যুপ ‘নতুন অধিনায়ক’ নিয়ে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার বিএনপি নেতাকর্মীদের ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ এমপি সেলিম ভূঁইয়ার

গালিটা শুধু ডা. তাসনিম জারাকে দেয়নি : সারজিস আলম

যুক্তরাষ্ট্র সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপ ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাকে অশ্রাব্য ভাষায় গালমন্দ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এর ভিডিও ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ঢাকায় বিক্ষোভ করেছে দলটি ৷ এবার তাসনিম জারাকে নিয়ে আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি বাংলাদেশের রাজনীতিতে তাসনিম জারার গুরুত্ব তুলে ধরেন।

ফেসবুক পোস্টে সারজিস লেখেন, একটা মুহূর্ত কোনোভাবেই মাথা থেকে যাচ্ছে না। আওয়ামী লীগের একজন ডা. তাসনিম জারাকে অশ্রাব্য ভাষায় গালি দিচ্ছে। আর তিনি চুপ করে সেখান থেকে হেঁটে চলে যাচ্ছেন। আমি শুধু সেই সময় তার মানসিক অবস্থার কথা চিন্তা করছি।

তিনি লেখেন, একটা মানুষ তার বিলেতি জীবন ছেড়ে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানুষ ও দেশকে কিছু দেওয়ার জন্য অনেকের স্বপ্নের যে জীবন, সেই জীবন ছেড়ে এই দেশটাতে ফিরে এসেছেন।

সারজিস লেখেন, সুবিধাবাজ, ভণ্ড, অযোগ্য, চাটুকারদের সমারোহে পরিপূর্ণ যে রাজনৈতিক পরিমণ্ডল সেখানে সব প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে সৎ সাহস নিয়ে তিনি রাজনীতি করতে এসেছেন পরিবর্তনের আশায়। অথচ আমরা তাকে সহযোগিতা করা তো দূরের কথা, ন্যূনতম সম্মানটুকু দেখাতে পারছি না।

তিনি লেখেন, গালিটা শুধু ডা. তাসনিম জারাকে দেয়নি। যারা আগামীর বাংলাদেশে ভালোর জন্য রাজনীতি করতে চান তাদেরকে দিয়েছে, যারা পুরাতন বন্দোবস্ত ভেঙে নতুন বন্দোবস্ত করতে চান তাদেরকে দিয়েছে, যারা বিদেশ থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশে ফিরে কিছু করতে চান তাদেরকে দিয়েছে, যে যোগ্য নারীরা রাজনীতিতে অংশগ্রহণ করতে চান তাদেরকে দিয়েছে। আপনাদের মা বোনদের সামনে পেলে তাদেরকেও দিবে।

সারজিস আলম লেখেন, ‌কারণ ডা. তাসনিম জারার মতো নারীরা যদি আগামীর বাংলাদেশের রাজনীতিতে একবার থিতু হতে পারে তাহলে ওই অযোগ্য, কুখ্যাত খুনিদের স্থান এই বাংলাদেশে আর হবে না।

তিনি আরও লেখেন, আগামীর বাংলাদেশে আমাদের অন্যতম বড় দায়িত্ব রাজনীতিতে ডা. জারার মতো মানুষদের প্রটেক্ট করা। যেদিন আমরা সেটা পারবো না এবং তারা আবার ফিরে যাবে; সেদিন থেকেই এই বাংলাদেশের শেষের শুরু।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: