শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন

সুখবর দিলেন ক্যাটরিনা-ভিকি

কয়েক বছর আগে বেশ জাকজমকপূর্ণ আয়োজন করে বিয়েবন্ধনে আবদ্ধ হন বলিউডের আলোচিত অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। এর কয়েক মাস পর থেকেই এ পর্যন্ত বিভিন্ন সময় তাদের মা-বাবা হওয়ার খবর রটেছে। কিন্তু তা নিয়ে কখনো তাদের মন্তব্য দেখা যায়নি। সূত্র: এনডিটিভি।

সম্প্রতি এ দম্পতির সংসারে নতুন অতিথি আগমনের খবর ছড়ায়। যা নিয়ে ব্যাপক আলোচনা ও চর্চা হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। এ অবস্থায় বিষয়টি তারকা জুটি নিশ্চিত করে জানালেন, মা-বাবা হতে যাচ্ছেন তারা।

জানা গেছে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি পোস্টে অন্তঃসত্ত্বার খবর জানিয়েছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তারা নিজেদের আন্তরিক মুহূর্তের ছবি পোস্ট করেছেন। যেখানে অভিনেত্রীর বেবি বাম্প দেখা যাচ্ছে এবং সেদিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন অভিনেতা।

পোস্টটির ক্যাপশনে তারকা দম্পতি লিখেছেন, ‘আনন্দ ও কৃতজ্ঞতায় ভরপুর হৃদয় নিয়ে জীবনের সেরা অধ্যায় শুরু করার পথে আমরা।’ আর তাদের এই ঘোষণা দৃষ্টি কেড়েছে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। তাইতো মন্তব্যের ঘরে প্রিয় তারকা জুটিকে শুভ কামনা জানাচ্ছেন তারা।

উল্লেখ্য, ২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারার মনোরম জায়গায় বিয়েবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়েতে দুই পরিবারের সদস্য, তারকাদের সহকর্মী এবং ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: