শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
ইউপি নির্বাচন: নির্দলীয় ভোটে দলীয় প্রভাব কমাতে চায় কমিশন নগদ ডলার বিক্রিতে ব্যাংকের জন্য সর্বোচ্চ দর নির্ধারণ ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত

নীলফামারী প্রেস ক্লাবের লাইব্রেরি উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী প্রেস ক্লাবে প্রতিষ্ঠিত হলো নতুন লাইব্রেরি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহীদুল ইসলাম (এনডিসি)।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুর আলম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শাহ ও সুভাস বিশ্বাস, দপ্তর সম্পাদক এম আর রাজু, ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন, অর্থ সম্পাদক এম আবুল হোসেন শাহ, নির্বাহী সদস্য তৈয়ব আলী সরকারসহ প্রেস ক্লাবের সদস্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম বলেন, “বই জ্ঞানের উৎস। প্রতিদিন অন্তত এক ঘণ্টা বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। একটি লাইব্রেরি হলো জ্ঞানচর্চার কারখানা। এমন উদ্যোগে অংশ নিতে পেরে আমি আনন্দিত।”

প্রেস ক্লাবের লাইব্রেরি উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান বলেন, “শিক্ষার কোন শেষ নেই। লাইব্রেরি সমৃদ্ধ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা দেওয়া হবে।”

প্রেস ক্লাবের সদস্যরা জানান, লাইব্রেরিতে সাংবাদিকদের পাশাপাশি সাধারণ পাঠকদের জন্যও বইপাঠের সুযোগ থাকবে। ধীরে ধীরে পাঠাগারকে সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: