শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
নগদ ডলার বিক্রিতে ব্যাংকের জন্য সর্বোচ্চ দর নির্ধারণ ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি

সাতক্ষীরা উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট  এক বিধবা নারীর সাথে অনৈতিক কর্মকাণ্ডে ২ জন আটক

সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট হেলাল উদ্দিন( ৩৩), এর সাথে বহেরা গ্রামের আব্দুল মজিদ সাহাজির বিধবা কন্যা সাদিয়া খাতুন (২৪) এর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বেরসিক জনতা তাদেরকে আটক করেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল ৩.৩০ ঘটিকার সময়ে বহেরা উপস্বাস্থ্য কেন্দ্রের অফিস কক্ষের ভিতরে। অভিযুক্ত হেলাল উদ্দিন জামালপুর জেলার হারিয়াবাড়ী গ্রামের সাহেব মিয়া ছেলে।

জানা যায়, বহেরা উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট হেলাল উদ্দিন ২ বছর যাবৎ এখানে স্বাস্থ্য সহকারী হিসাবে কর্মরত আছেন। সেই সুবাদে এই বহেরা উপস্বাস্থ্য কেন্দ্রের দো’তলায় সরকারি কোয়ার্টারে তিনি ফ্যামিলি ছাড়াই রাত্রিযাপন করেন। গ্রামের বাড়িতে তার স্ত্রী সন্তান থাকা সত্বেও তিনি অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

উৎসুক জনতা তাদের আটকে রেখে গ্রাম পুলিশ মাসুম বিল্লাহ ও ১’২ ও ৩ ওয়ার্ডের ইউপি সদস্যা ও কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২, মোছা: ফতেমা খাতুন এর কাছে হস্তান্তর করেন। সন্ধার পরে ইউপি সদস্যা ও প্যানেল চেয়ারম্যান-২, মোছা: ফতেমা খাতুন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসানকে জানালে তিনি এস আই আদনান সহ সঙ্গীয় ফোর্স ঘটনা স্হলে পাঠায়। এব্যাপারে দেবহাটা থানার পুলিশ গ্রাম্যভাবে মিমাংসার পরামর্শ দিয়ে চলে যান। এই রিপোর্ট লেখা পযর্ন্ত এলাকাবাসীর পক্ষ থেকে ছেলে ও মেয়ে বিবাহ করতে রাজি থাকায় উভয়ের সম্মতি ক্রমে বিবাহের প্রস্তুতি চলছিল।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: