শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
ফ্যামিলি কার্ডে ভাতার আওতায় ৭৪ হাজার পরিবার দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে জামায়াতের বিক্ষোভ কৃষিপণ্য রপ্তানি বেড়েছে ২৬.৫% ইউপি নির্বাচন: নির্দলীয় ভোটে দলীয় প্রভাব কমাতে চায় কমিশন নগদ ডলার বিক্রিতে ব্যাংকের জন্য সর্বোচ্চ দর নির্ধারণ ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার

বিয়ে করছেন রাশমিকা-বিজয়

দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনকে সত্যি করে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মন্দানা। ইতিমধ্যে বাগদান পর্ব সম্পন্ন করেছেন এ জুটি।

জানা যায়, সোশ্যাল মিডিয়ায় শুক্রবার (৩ অক্টোবর) রাশমিকা ও বিজয়ের এনগেজমেন্টের খবর ছড়িয়ে পড়লে শনিবার (৪ অক্টোবর) সকালে বিজয়ের টিম গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করে। রাশমিকা ও বিজয়ের প্রেমের গুঞ্জন শুরু হয় ২০১৮ সাল থেকে। তারা প্রথম একসঙ্গে ‘গীতা গোবিন্দম’ সিনেমায় অভিনয় করেন। পরিচয় পর্ব থেকেই ভালো লাগা শুরু।

ভালো লাগা আরও গভীর হয় ২০১৯-এর ‘ডিয়ার কমরেড’ সিনেমায়। এরপর থেকেই তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে।

২০২৪-এ জুটি স্পষ্ট জানান যে, তারা ব্যক্তিজীবনে ‘সিঙ্গেল’ নন। তবে তাদের সঙ্গী কে, সে বিষয়ে বরাবরই চুপ ছিলেন। এবার নীরবতা ভেঙে বাগদানের খবর প্রকাশ্যে আনলেন তারা।

অভিনেতা বিজয়ের টিম সূত্রে জানা যায়, আগামী ফেব্রুয়ারি অর্থাৎ ২০২৬-এর শুরুতেই সাত পাঁকে বাঁধা পড়ছেন রাশমিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। সূত্র: টিভি নাইন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: