বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে মাধ্যমিক শিক্ষকদের মতবিনিময়

লক্ষ্মীপুর প্রতিনিধি: মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন শিক্ষকবৃন্দের ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মতবিনিময় ও বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

রোববার ৬ অক্টোবর বিকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেডে বাস্তবায়ন পরিষদের আয়োজনে অংশীজনদের নিয়ে এ দিবস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় লক্ষ্মীপুর জেলা সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছমত আরা, সহকারি শিক্ষক আবুল কাশেম খান, মোঃ ইয়াহ ইয়া, মোঃ রাকিব হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বছরের পর পর সরকারি মাধ্যমিকের শিক্ষকরা পদোন্নতি ছাড়াই এন্ট্রিপদে বিদায় নিচ্ছেন। পদোন্নতির পোষ্ট থাকলেও সেখানে পদোন্নতি দেওয়া হচ্ছে না। সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের মতো কোন আর্থিক সুবিধা পাচ্ছে না।

ফলে মাধ্যমিকের শিক্ষকরা কর্মস্পৃহা হারিয়ে ফেলছেন, যা সরাসরি শিক্ষা খাত মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। যার জন্য সারাদেশের সরকারি শিক্ষকরা ৫দফা দাবি নিয়ে দীর্ঘদিন আন্দোলন করে যাচ্ছে। অতিদ্রুত ৫দফা দাবি বাস্তবায়নে তারা সরকারের হস্তক্ষেপ কামনা করছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: