বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

ধনবাড়ীতে প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান

হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে যানযট ও অবৈধ ভাবে রাস্তা দখল করে দোকান বসিয়ে জনচলাচলে বিঘ্ন হওয়ায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার(৬ অক্টোবর) দুপুরে ধনবাড়ী পৌরশহরের ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন মাহমুদ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই ধনবাড়ী পৌর শহরের বিভিন্ন রাস্তার জমি দখল করে বিভিন্ন দোকান বসিয়ে চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে। এই সমস্যা সমাধানে উপজেলা ও পৌর প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবী করেন তারা।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ জানান, ফুটপাতের ও রাস্তার জায়গা দখল করে বিভিন্ন ফলের দোকান, চায়ের দোকান ও বিরিয়ানীর দোকান সহ বিভিন্ন দোকান বসিয়ে জায়গা দখল করে বালু বিক্রি সহ জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে। সেই সাথে এলোমেলোভাবে মহাসড়কের জায়গা ব্যবহার করে অবৈধ ভাবে অটো পার্কিং করে। এতে করে মাঝে মধ্যেই সড়ক দুর্ঘটনা ঘটে। এই সমস্যা এড়াতে সচেতনতামূলক ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরণের অভিযান আগামীদিনেও অব্যহত থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: