শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
নগদ ডলার বিক্রিতে ব্যাংকের জন্য সর্বোচ্চ দর নির্ধারণ ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি

সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে সমাজসেবার ডিডি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ

সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরা কার্যালয়ের সদ্য বিদায়ী উপ-পরিচালকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকালে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ও দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মো. আনিছুর রহমান এবং সাধারণ সম্পাদক ও দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন এর নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় পরিষদের নেতৃবৃন্দ সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরা কার্যালয়ের সদ্য বিদায়ী উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ,সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইয়াকুব আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান, সাতক্ষীরা ফায়ার স্টেশনের অফিসার দেওয়ান সোহেল রানা এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম, দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান সুমন, দৈনিক লাখোকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ফিরোজ হোসেন, দৈনিক সবুজ বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন,দৈনিক দিনের আলো পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান খান এবং দৈনিক জনদর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম (হাফিজ)সহ সাংবাদিক কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ ।

সাক্ষাৎকালে কর্মকর্তারা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগ ও কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজ উন্নয়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: