শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

শিরোনাম
মে দিবসে শ্রমিক অধিকারের দাবিতে সংযুক্ত শ্রমিক ফেডারেশনের র‌্যালি ও সমাবেশ ​ঘাম ও বঞ্চনার আখ্যান : মে দিবসের আত্মজিজ্ঞাসা ও বাংলাদেশের বাস্তবতা-মুকুল হোসেন ঘামে গড়া অর্থনীতি: শ্রমিক কি পেয়েছে তার ন্যায্য অধিকার? কে এম মোবারক উল্ল্যাহ শিমুল” ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চৌদ্দগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস পালিত নড়াইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ইতালিতে আপন ভাইকে খুন, ভিডিও কলে দেখালেন পরিবারকে অপরিবর্তিত দল নিয়েই তৃতীয় টি–টোয়েন্টিতে নামছে বাংলাদেশ শ্রমিক দিবসে যে বার্তা দিলেন শাকিব খান কারাগার থেকে গৃহবন্দী করা হয়েছে অং সান সু চিকে

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিনজন

২০২৫ সালের নোবেল পুরস্কার প্রাপকদের নাম গতকাল সোমবার (৬ অক্টোবর) থেকে ঘোষণা শুরু হয়েছে। আজ দ্বিতীয় দিন পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেসের পক্ষ থেকে মঙ্গলবার (৭ অক্টোবর) এক ঘোষণায় জানানো হয়, এ বছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে পুরস্কার পেয়েছেন তিনজন। তারা হলেন জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরেট ও জন এম. মার্টিনিস।

এ তিন বিজ্ঞানী বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং ও শক্তি পরিমাপ আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন। তিনজনই ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষক।

এর আগে, গতকাল সোমবার প্রথমেই ঘোষণা করা হয়েছিল চিকিৎসাশাস্ত্রে নোবেল জয়ীদের নাম। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেসের পক্ষ থেকে এক ঘোষণায় জানানো হয়, এ বছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন, মেরি ই. ব্রানকো, ফ্রেড রামসডেল ও সিমন সাকাগুচি। এই তিন বিজ্ঞানী চিকিৎসাবিজ্ঞানের পেরিফ্যারাল ইমিউন টলারেন্স (শরীরের প্রান্তীয় অংশের রোগ প্রতিরোধ ক্ষমতা) বিষয়ে তাদের আবিষ্কারের জন্য এবছর নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন।

বাকি চার বিভাগে চারদিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বিভাগগুলো হলো- রসায়ন, সাহিত্য, অর্থনীতি ও শান্তি। এর মধ্যে সুইডেনের রাজধানী স্টকহোম থেকে চিকিৎসাশাস্ত্র, পদার্থবিদ্যায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া রসায়ন, সাহিত্য ও অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নামও সুইডেনের রাজধানী স্টকহোম থেকে ঘোষণা করা হবে। শুধু নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে নরওয়ে থেকে।

এবারের সূচি অনুযায়ী, গতকাল সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় চিকিৎসাবিজ্ঞানে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে পদার্থবিদ্যায় জয়ীদের নাম ঘোষণা করা হয়। আগামীকাল বুধবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রসায়নে, ৯ অক্টোবর বিকেল ৫টায় সাহিত্যে, ১০ অক্টোবর বিকেল ৩টায় শান্তিতে ও ১৩ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিটে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

পুরস্কারগুলো সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থ থেকে দেওয়া হয়। সুইডিশ শিল্পপতি নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে বিশ্বের সবচেয়ে দামি ও সম্মানজনক এ পুরস্কার দেওয়া হচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: