শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
নগদ ডলার বিক্রিতে ব্যাংকের জন্য সর্বোচ্চ দর নির্ধারণ ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি

কালিগঞ্জে ভারসাম্যহীন নারীর গর্ভে জন্ম নেওয়া কন্যা শিশুর নতুন ঠিকানা

সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। এক মানসিক ভারসাম্যহীন নারীর গর্ভে জন্ম নেওয়া কন্যা শিশুটিকে দত্তক নিলেন নলতা ইউনিয়নের মাঘুরালি গ্রামের রুমানা-আশিকুর দম্পতি।

কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের প্রত্যক্ষ উপস্থিতিতে মঙ্গলবার (৭ অক্টোবর) উপজেলা নিবার্হী কর্মকর্তার সম্মেলন কক্ষে দত্তক কার্যক্রমটি সম্পন্ন হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বুলবুল কবির, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

মাত্র ২১ দিন বয়সী এই কন্যাশিশুর নাম রাখা হয়েছে আফিফা জান্নাত। দত্তক কার্যক্রম শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল নিজ হাতে শিশুটিকে নতুন বাবা-মায়ের কোলে তুলে দিয়ে তার দুই পায়ে নুপুর পরিয়ে দেন।

উপস্থিত সবাই এই মহানুভব উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজে এমন মানবিকতা ও সহমর্মিতা সত্যিই অনুকরণীয়। ইউএনও অনুজা মণ্ডলের এই উদ্যোগ শুধু একটি শিশুর জীবন বদলে দেয়নি, বরং মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে কালিগঞ্জে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: