শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?

দেবহাটার কুলিয়ায় এ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী ও সনদ বিতরণ।

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটার বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ে এ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৩ অক্টোবর ২০২৫,সকাল ১১টায় বহেরা আজিজুল তছিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে উক্ত সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সেলিমুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য রাখেন প্রশিক্ষক এ্যাথলেটিক্স মোঃ রফিক-উল-ইসলাম খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সনদ পত্র বিতরণ করেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বহেরা আজিজুল তছিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলিমুর রহমান, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য মুফাচ্ছিনুল ইসলাম তপু, ও ক্রীকেট কোচ আলতাফ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন বহেরা আজিজুল তছিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক যথাক্রমে মোস্তফা মনির, এমামুল এহসান,মোসফিকুল ইসলাম, সমরেশ স্বর্নকার,মনিরুল করিম,তপন কুমার বাইন, সাইদুজ্জামান ও জেছানুল করিম সহ কুলিয়া ইউনিয়নের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র বৃন্দ।

উল্লেখ, বহেরা আজিজুল তছিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়,কুলিয়া এলাহিবক্স দাখিল মাদ্রাসা ও বহেরা দারুল উলুম দাখিল মাদ্রাসার মোট ৪০ জন শিক্ষার্থী ১ মাস ব্যাপি প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন এবং সকল শিক্ষার্থী অতিথিদের কাছ থেকে প্রশিক্ষণের সনদ পত্র গ্রহণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: