রবিবার, ২৪ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বনপাড়ায় রাস্তার কাজে অনিয়ম: সরকারি গাড়ি পরিহার করে ছুটির দিনেও মাঠে পৌর প্রশাসক গোপালগঞ্জে ‘প্রজ্বলিত গোপালগঞ্জ’-এর গণ-মানববন্ধন শিশু রা‌মিসা‌কে উৎসর্গিকৃত ক‌বিতা প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে: বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ভূমি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ গৌরনদীর এসিল্যান্ডের নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২ ধনবাড়ীতে পুন:খাল খনন পরিদর্শন ইউএনও’র

৫০ প্রতীকের তালিকা থেকে প্রতীক বেছে নিতে এনসিপিকে সময় বেঁধে দিল ইসি

শাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ৫০টি বিকল্প প্রতীক থেকে একটি বেছে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ১৯ অক্টোবরের মধ্যে প্রতীক না বাছাই করলে কমিশন নিজ উদ্যোগে এনসিপির প্রতীক নির্ধারণ করবে বলে জানিয়েছে ইসি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, ‘জাতীয় নাগরিক পার্টিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। ১৯ অক্টোবরের মধ্যে তারা বিকল্প প্রতীক বেছে না নিলে কমিশন নিজেই প্রতীক নির্ধারণ করবে।’ তিনি আরও বলেন, ‘কমিশন মনে করে শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই।’

ইসি এনসিপিকে যে ৫০টি বিকল্প প্রতীক দিয়েছে, তার মধ্যে রয়েছে—আলমারি, খাট, ঘুড়ি, কাপ-পিরিচ, বেগুন, টেলিফোন, ফ্রিজ, তরমুজ, কলম, চিংড়ি, লাউ, থালা, বালতি, ফুটবল, ফুলের টব, দোলনা, মোরগ, হেলিকপ্টার, মোবাইল ফোন, সেলাই মেশিনসহ নানা প্রতীক।

এদিকে শাপলা প্রতীক না পেলে বিকল্প নিবন্ধন নেবে না বলে আগেই ঘোষণা দিয়েছে এনসিপি। দলটির নেতারা বলেছেন, শাপলা প্রতীক না পেলে তারা রাজনৈতিকভাবে বিষয়টি মোকাবিলা করবেন। এ নিয়ে শাপলা প্রতীক ঘিরে দলটির প্রচারণা অব্যাহত রয়েছে।

ইসির প্রতীক তালিকার কিছু প্রতীক সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনারও জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের জন্য এমন প্রতীক তালিকা অনুপযুক্ত ও হাস্যকর।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: