বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট শাপলা চত্বরের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন সাকিব আল হাসান কেন জাপানে এত ঘন ঘন শক্তিশালী ভূমিকম্প হয়? এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই সৌভাগ্য: রাশেদ খাঁন নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান

জমি বিক্রিতে বাধা ও চাঁদা দাবির অভিযোগে শেরপুরে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

শেরপুর সদর উপজেলার কুসুমহাটি এলাকার বাসিন্দা মোঃ আবুল হোসেন তার জমি বিক্রিতে বাধা সৃষ্টি ও চাঁদা দাবির অভিযোগ তুলে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে শহরের নিউমার্কেটস্থ তথ্যধারা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে আবুল হোসেন লিখিত বক্তব্যে জানান, কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে তার জমিজমা নিয়ে বিরোধ তৈরি করছে। সম্প্রতি জমি বিক্রির উদ্যোগ নিলে তারা চাঁদা দাবি করেছে এবং তা প্রদান না করলে জমি বিক্রি করতে বাধা দেওয়ার হুমকি দিয়েছে।

তিনি বলেন, “গত ১১ অক্টোবর বিকেল ৫টার দিকে কুসুমহাটি বাজারে আমার মার্কেটের সামনে কয়েকজন ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেছে। প্রতিবাদ করলে তারা মারধরের চেষ্টা করেছে এবং প্রাণনাশের হুমকি দিয়েছে। এখন আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।”

ভুক্তভোগীর বড় ভাই ছামিদুল হক গত ১২ অক্টোবর শেরপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি নং: ৭০৩) করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত আবুল হোসেন ও তার পরিবার প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি বর্তমানে তদন্তাধীন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: