বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না: -অধ্যাপক আনু মুহাম্মদ সাটুরিয়ায় ভেজাল ডিএপি সার বিক্রি, ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা চৌদ্দগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট গৃহ হস্তান্তর উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা কুলাউড়ায় কংক্রিট ভাঙার গাড়ি উল্টে ১ শ্রমিক নিহত, আহত ৩ নড়াইলের লোহাগড়া মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা উদযাপন উপলক্ষ্যে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয় পরিচ্ছন্ন কালিগঞ্জ গড়ার প্রত্যয়ে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ গঙ্গার তীরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ ভারতীয় পাইলট নিহত ‘শহিদ আবু সাঈদ স্ট্যান্ড’ নিয়ে বিসিবির বিবৃতি নেপালের বন্যায় স্ত্রীসহ আটকা বাঙালি অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

জয়া আহসান রঙিন শাড়িতে আবারও মন কাড়লেন ভক্তদের

দুই বাংলার প্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও ভক্তদের মন জয় করে নিয়েছেন তার অনন্য ফ্যাশন সেন্স দিয়ে।

রোববার (১৯ অক্টোবর) সকালে ফেসবুকে প্রকাশিত তিনটি কোলাজ ছবিতে দেখা যায়, হলুদ ও কালো রঙের মিশ্রণ শাড়িতে অভিনেত্রী একেবারে আলোকিত। কখনো হাস্যোজ্জ্বল, কখনো শান্ত মুখভঙ্গিতে নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন জয়া।

ভক্তরা তার এই নতুন লুককে অতুলনীয় বলেই মন্তব্য করেছেন। একজন লিখেছেন, “সৃষ্টিকর্তা আপনাকে যত্নে বানিয়েছেন।”

আরেকজন বলেন, “রঙিন শাড়িতে রূপের মায়া।” ভালোবাসার ইমোজিতে প্রকাশ করেছেন মুগ্ধতা।

জয়ার শাড়িপ্রেম নতুন নয়। সম্প্রতি কৃষ্ণচূড়ার আবহে কারুকাজ করা ড্রাই ব্লু শাড়িতে এবং ফুলের বাগানে রঙিন শাড়িতে ধরা দিয়ে তিনি নজর কাড়েছেন। শুধু শাড়ি নয়, ওয়েস্টার্ন বা ক্যাজুয়াল লুকেও তার স্বকীয়তা বজায় থাকে।

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন জগতে জয়ার এই উপস্থিতি সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু। বাংলাদেশের সীমা পেরিয়ে ওপার বাংলাতেও সমানভাবে প্রশংসিত এই নন্দিত অভিনেত্রী বারবার প্রমাণ করেছেন, অভিনয় আর ফ্যাশন—উভয় ক্ষেত্রেই তিনি সেরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: