শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

শিরোনাম
বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি

নদী সম্মেলনে অংশ নিতে পরিবেশযোদ্ধা নূর আলম আজ চীনে যাচ্ছেন

মোংলা(বাগেরহাট): সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ সাত দিনের সফরে আজ ২৫ অক্টোবর শনিবার চীন সফরে যাচ্ছেন। চীন সফরকালে পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখ চীনের স্থানীয় সরকারের আমন্ত্রণে বিজ্ঞান সম্মেলন এবং ওয়াটারকিপার এলায়েন্স’র আমন্ত্রণে এশিয়ান রিজিওনাল সামিটে যোগ দিবেন।

চীন সফরকালে পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বেইজিং, হাংজো ও থাইজু শহরের নদী, পরিবেশ এবং বিজ্ঞান বিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন। কর্মসুচির মধ্যে রয়েছে নদী ও পরিবেশ রক্ষা বিষয়ক সেমিনার, ওয়ার্কশপ এবং গ্রুপ ডিসকাশন। এছাড়া তিনি উর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা, রিভার ওয়াটার ইকোলজিক্যাল মিউজিয়াম, ওয়াটার কোম্পানী এবং সাইন্স কম্যুনিকেশন প্রতিষ্ঠান ভিজিট করবেন।

বাংলাদেশে নদী রক্ষা ও পরিবেশ আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য চীন সরকার পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখকে ”সাইন্স টু ইউ” বার্ষিক ইন্টারন্যাশনাল ইভেন্টে আমন্ত্রণ জানায়। পাশাপাশি একই কারনে ওয়াটারকিপার এলায়েন্স পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখকে নদী বিষয়ক এশিয়ান রিজিওনাল সামিটে আমন্ত্রণ জানায়।

বাংলাদেশ থেকে বুড়িগঙ্গা রিভারকিপার শরীফ জামিল, পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জেল সোহেল এবং সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম চীন সফরের আমন্ত্রণ পেয়েছেন। উল্ল্যেখ্য ৪ সদস্য প্রতিনিধি দলের চীন সফরের নেতৃত্ব দিবেন ওয়াটারকিপার এলায়েন্স’র বোর্ড মেম্বর, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়কারী, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্য সচিব বুড়িগঙ্গা রিভারকিপার শরীফ জামিল। ##


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: