শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি

কালিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ, মোবাইল কোর্টে ৬০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে বাল্যবিবাহটি বন্ধ করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খাঁন।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, উজিরপুর গ্রামের মনিরুল ইসলাম সরদারের কন্যা হুমাইরা আঞ্জু মনিরা (১৩) এর সঙ্গে যশোর জেলার কেশবপুর উপজেলার ব্রজকাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল রাফি (১৯) এর বিয়ে সম্পাদনের প্রস্তুতি চলছিল। বিষয়টি গোপন সূত্রে জানতে পেরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খাঁন তাৎক্ষণিকভাবে পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহটি বন্ধ করেন। আদালত বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৯ ধারার আওতায় কন্যা পক্ষে ২০ হাজার টাকা এবং বরপক্ষ ৪০ হাজার টাকা উভয়পক্ষ মোট ৬০ হাজার টাকা জরিমানা প্রদান করেন এবং মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত বিবাহ না করার নির্দেশ দেন।

এ সময় উভয়পক্ষের অভিভাবক মুচলেকা স্বাক্ষর করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি দেন।অভিযান পরিচালনাকালে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করে বলেন—“মাইনুল ইসলাম খাঁনের মতো সাহসী ও মানবিক কর্মকর্তারাই সমাজে পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেন। তাঁর তৎপরতায় অনেক পরিবার এখন সচেতন হচ্ছে।”

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খাঁন বলেন,“ বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি। আইনের প্রয়োগের পাশাপাশি আমরা সবাইকে সচেতন করতে চাই। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের এই দৃঢ় ও সময়োপযোগী পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও প্রশংসা ছড়িয়ে পড়েছে। অনেকে বলছেন— এটি শুধু একটি বাল্যবিবাহ রোধ নয়, বরং মানবিক ও নৈতিক সমাজ গঠনের এক উজ্জ্বল উদাহরণ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: