মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
সংস্কৃতি আন্দোলন থেকে টেলিভিশন নাট্য নির্মাণে স্বতন্ত্র পথচলা: নির্মাতা সঞ্জীব দাস সুবর্ণচর রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি আদায়ের অভিযোগ মুন্সীগঞ্জে এইচএসসি-২০২৬ পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যৌতুকের বলি ৩ সন্তানের জননী: স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গোয়ালঘরে লাশ ফেলে পালালো স্বামী নড়াইলে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত অবৈধ প্লাস্টিক কারখানা নিয়ে অনুসন্ধানে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুধারামে মাদক কারবারিকে গণধোলাই- পুলিশে সোপর্দ নোয়াখালী মাদক বিরোধী কমিটির ইউএনও’র সাথে মতবিনিময় ও সম্মাননা ক্রেস্ট প্রদান

২০২৪ সালের ডিগ্রী ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার যে সকল শিক্ষার্থী ২২ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং ইনকোর্স পরীক্ষার উত্তরপত্র সংশ্লিষ্ট শাখা/আঞ্চলিক কেন্দ্রে জমা দিয়েছে শুধুমাত্র সে সকল শিক্ষার্থীরা ফরম পূরণের সময় অন্যান্য ফি এর অতিরিক্ত ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা বিলম্ব ফিসহ পরিবর্তিত তারিখ অনুযায়ী ফরম পূরণ করতে পারবে। উক্ত সময়ের মধ্যে ফরম পূরণের যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে। নির্ধারিত তারিখের পর ফরম পূরণের যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফরম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে।

নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফরম পূরণের আবেদন করার তারিখ ০২ নভেম্বর ২০২৫ থেকে ০৭ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত। কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ ০৮ নভেম্বর ২০২৫। আর সোনালী সেবার মাধ্যমে কলেজ কর্তৃপক্ষ টাকা জমার তারিখ ০৯ নভেম্বর ২০২৫। পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ফরম পূরণ সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারেননি, তারাও এই সময়ে সকল কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। ইতোপূর্বে ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য যে সকল শিক্ষার্থী ২২/১০/২০২৫ তারিখের পূর্বে ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা উল্লেখিত তারিখের মধ্যে ফরম পূরণ করতে পারবে। তাছাড়া ইতোপূর্বে ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির শর্তের ভিত্তিতে অনিয়মিত শিক্ষার্থীরাও ফরম পূরণ করতে পারবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: