বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

শহীদ ক্যাডে স্কুলের মেধাবী বৃত্তি পরীক্ষায় সদরের ৫০ স্কুলের দু’হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : “পরিশ্রমই সাফল্যর মূল চাবি কাঠি”- এই শ্লোগানকে সামনে রেখে আজ শনিবার সরাসরি টাঙ্গাইল হতে পরিচালিত শহীদ ক্যাডেট একাডেমি কর্তৃক শহরের বকুলতলা মোড়, ক্ষেত্রীপাড়াস্থ শহীদ ক্যাডেট স্কুল দিনাজপুর শাখায় দিনাজপুর সদরের ৫০ স্কুলের প্রায় ২
হাজার শিক্ষার্থী মেধা বৃদ্ধি পরীক্ষায় অংশ নিয়েছে।

শহীদ ক্যাডেট স্কুল, দিনাজপুর শাখার পরিচালক মো. সাইদুর রহমান, মো. নুরুজ্জামান ও একাডেমির পরিচালক মো. আতাউর রহমান জানান, প্রতি বছরের মত এবারো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, শ্রেণির শিক্ষার্থীদের মেধা বৃদ্ধি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। এবার সদরের ৫০ স্কুল হতে আগত প্রায় ২ হাজার শিক্ষার্থী মেধাবৃদ্ধি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। পুরস্কারের ধারণ- প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থী পাবে যথাক্রমে ৩ হাজার, ২ হাজার, ১ হাজার নগদ অর্থ ও ট্যালেন্টপুলে এবং সাধারণ-এ বৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থীদের জন্য থাকবে শহীদ ক্যাডেট স্কুল দিনাজপুর শাখা কর্তৃক ক্রেস্ট ও সনদপত্র।

মেধা বৃত্তি পরীক্ষায় গ্রহণে সার্বিক সহযোগিতা করেন স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
পরীক্ষার শুরুতেই অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দের উদ্দেশ্যে স্কুলের পরিচালক মো. সাইদুর রহমান বলেন, আস্থা, বিশ্বাস ও ভালোবাসায় শহীদ ক্যাডেট স্কুল দিনাজপুরে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা মান-সম্মত শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার জন্য একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শুধু আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: