বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

বিসিএস (পশুসম্পদ) ক্যাডারের জন্য সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারী

বিসিএস(পশুসম্পদ) ক্যাডার সার্ভিসের প্রবেশ স্তরে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ও এনিমেল হাজবেন্ড্রি(এএইচ) ডিগ্রিধারী কর্মকর্তাদের জন্য সমন্বিত মেকআপ কোর্স কারিকুলামের বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারী করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় বিসিএস(পশুসম্পদ) ক্যাডার সার্ভিসের প্রবেশ স্তরের সকল পদ সমন্বিত ডিগ্রিধারী (বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রি) গ্রাজুয়েট দিয়ে পূরণযোগ্য হবে। মাঠ পর্যায়ের প্রাণিসম্পদ উৎপাদন, প্রাণিস্বাস্থ্য ও সম্প্রসারণ বিষয়ে আধুনিক, বিজ্ঞানসম্মত ও যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিসিএস (পশুসম্পদ) ক্যাডারে কর্মরত ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) এবং এনিমেল হাজবেন্ড্রি (এএইচ) ডিগ্রিধারী কর্মকর্তাদের জন্য ছয় মাস মেয়াদি ৩০ ক্রেডিটের একটি সমন্বিত ইন-সার্ভিস প্রশিক্ষণ (মেকআপ) কোর্স চালু করা হবে। বিসিএস (পশুসম্পদ) ক্যাডারে কর্মরত ইন-সার্ভিস প্রশিক্ষণ (মেকআপ) কোর্স সম্পন্নকারী সকল কর্মকর্তা বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল হতে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: