শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি

সনাতন ধর্মাবলম্বীদের বিশাল বিক্ষোভ সমাবেশ থেকে সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলমের মনোনয়ন দাবি

সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে কাজী আলাউদ্দীন এর মনোনয়ন বাতিল করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ‘গরীবের ডাক্তার’ অধ্যাপক শহিদুল আলমকে মনোনয়ন প্রদানের দাবি জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। সোমবার (১০ নভেম্বর) বিকেলে কালিগঞ্জে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানান তারা। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলা মোড় চত্বরে যেয়ে সমাবেশ করেন। এ বিক্ষোভ সমাবেশে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ পূজা উদযাপ পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি রনজিৎ কুমার সরকার, সাধারণ সম্পাদক গ্রামডাক্তার মিলন কুমার ঘোষ, সমাজকল্যাণ সম্পাদক মিলন কুমার সরকার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব অসিত সেন এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ এ সমাবেশে উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, কুশলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজ হুমায়ন কবির ডাবলু, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রাজু আহমেদ জাকির, উপজেলা


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: