শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন

স্থিতিশীল অবস্থায় হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন ধর্মেন্দ্র

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (১১ নভেম্বর) তিনি বাড়িতে ফিরে গেছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আপাতত বাড়িতেই চিকিৎসা চলবে।

ধর্মেন্দ্রর টিম জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শ মেনে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন অভিনেতা। তার শারীরিক অবস্থা স্থিতিশীল, উদ্বেগের কিছু নেই। একই সঙ্গে তারা অনুরোধ করেছে, ধর্মেন্দ্রর স্বাস্থ্যের বিষয়ে কোনো ভুয়া খবর বা গুজব না ছড়াতে এবং তার ও তার পরিবারের গোপনীয়তা বজায় রাখতে।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর অসুস্থ হয়ে পড়ায় ধর্মেন্দ্রকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে বলিউড মহল থেকে সাধারণ মানুষের মধ্যে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর ভুয়া খবরও ছড়িয়ে পড়ে।

ভুয়া সংবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তার স্ত্রী ও অভিনেত্রী হেমা মালিনী। তিনি এক্স (টুইটার) হ্যান্ডেলে লেখেন, ‘যা ঘটছে তা ক্ষমার অযোগ্য। দায়িত্বশীল চ্যানেলগুলো কীভাবে এমন মিথ্যে খবর ছড়াতে পারে একজন মানুষকে নিয়ে, যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন? এটা অত্যন্ত অসম্মানজনক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। দয়া করে এ কঠিন সময়ে পরিবারের প্রতি সম্মান দেখান এবং আমাদের একান্তে থাকতে দিন।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: