শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি

কালীগঞ্জের রতনপুর বাজারে নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ

সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে কালীগঞ্জের রতনপুর বাজারে নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন।

লিফলেট বিতরণ শেষে রতনপুর বাজারের ফুলতলা মোড়ে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন কাজী আলাউদ্দিন। তিনি বলেন, অনেক ঘাত-প্রতিঘাত ও বাধা অতিক্রম করে আমরা আজ জনগণের সামনে এসেছি। একদিনে কাজী আলাউদ্দিন নাম তৈরি হয়নি।

মানুষের পাশে থেকে উন্নয়নে কাজ করেছি। আমি এমপি থাকাকালীন কালীগঞ্জের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত রাস্তা ঘাট, স্কুল কলেজ, মাদরাসাসহ বহু উন্নয়ন করেছি এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই যেখানে আমার কাজের ছোঁয়া নেই। তিনি আরও বলেন, দেশের বর্তমান সংকটপূর্ণ পরিস্থিতি থেকে উত্তরণে জনগণই হলো প্রকৃত শক্তি। বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।

এদিনের প্রচারণায় জেলা ও উপজেলা পর্যায়ের বহু নেতাকর্মী অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান, এম হাফিজুর রহমান শিমুল, হাসানুজ্জামান সহ ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।স্থানীয় বাজার ও আশপাশে নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের কাছে বিএনপির ৩১ দফা ও প্রার্থী কাজী আলাউদ্দিনের উন্নয়ন কর্মযজ্ঞ তুলে ধরেন। প্রচারণার মাধ্যমে এলাকায় নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: