শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম
সাভার বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চরিত্রহীন’ কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্ল্যাটফর্ম পিএসসিআরএসের যাত্রা শুরু রিকশাচালকের ছদ্মবেশে অপরাধী শনাক্তে গ্যারেজে গ্যারেজে এসআরবি ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, ৪৫ বছর বয়সেও আবেদন মির্জাপুরে ৪০ লাখ টাকায় ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ এক রাতের রোমান্টিক ট্রেনভ্রমণের খরচ ১ কোটি ৩০ লাখ টাকা, যেসব লাক্সারি উপভোগ করলেন প্রেমে মশগুল ট্রুডো-কেটি ১ ডিসেম্বর শুরু ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন, আসন ১৫৪৫ শিগগিরই টেক্সটাইল শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা হবে

প্রকাশ পেলো শিমুল-ইসরাতের ‘রাত যায় দিন আসে’

জামাল শিকদার,বিনোদন প্রতিবেদক :: সম্প্রতি নির্মিত হয়েছে মিউজিক ভিডিও ‘রাত যায় দিন আসে’। আগামীকাল (১৫ই অক্টোবর) প্রযোজনা প্রতিষ্ঠান ‘পাম্মি মাল্টিমিডিয়া’র ব্যানারে ‘রাত যায় দিন আসে’ শিরোনামের গানের মিউজিক ভিডিও মুক্তি পাবে। গানটিতে কন্ঠ দিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন।

এতে মডেল হয়েছেন শিমুল খান রাজ ও ইসরাত জাহান। এম এইচ রিজভী’র ভিডিও পরিচালনায় রোমান্টিক এ গানটির কথা ও সুর করেছেন শাহজাহান মিয়া (পাবলু)। সংগীতায়োজনে ছিলেন ইফতেখার লেনিন।

শিমুল খান রাজ বলেন, ‘গানের সাথে মিল রেখে চমৎকার একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। আশা করছি দর্শক মিউজিক ভিডিও পছন্দ করবে।

গানটিতে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে সংগীত শিল্পী মিলন বলেন, ‘অসাধারণ কথামালায় সাজানো এ গানটিতে কোথায় যেন একটা গভীর মায়া লুকিয়ে আছে। গানের কথার সাথে সামঞ্জস্য রেখে মনোরম লোকেশনে চিত্রায়িত মিউজিক ভিডিওটি দর্শক শ্রোতাদের মন জয় করবে আমার বিশ্বাস।

ইসরাত জাহান বলেন, ‘শিমুল এর সাথে মিউজিক ভিডিওতে রসায়ান ভালো ছিল। চমৎকার গানের কথামালা।’ রিজভী বলেন, ‘মিলন ভাই নি:সন্দেহে একজন গুণী শিল্পী। তার সাথে কাজ করতে পেরে আনন্দিত।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: