শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন

২০ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কটাক্ষের শিকার রণবীর

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ সিনেমার টিজার প্রকাশ্যে এসেছে সম্প্রতি। সিনেমাটিতে উঠতি অভিনেত্রী সারা অর্জুনের সঙ্গে তার রসায়ন নিয়ে চলছে চর্চা।

২০ বছরের ছোট তরুণীর সঙ্গে এরকম দৃশ্যে দেখে হতাশ হয়েছেন নেটিজেনরা। তবে কেউ কেউ বলছেন পর্দায় চরিত্রের জন্য এটা হতেই পারে।

পর্দায় তাদের প্রেমের দৃশ্য নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন রণবীর সিং। অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে জুটি বাঁধা কি বলিউডে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে?’। অবশেষে এক অনুষ্ঠানে তিনি নিজেই এই বিষয়ে মুখ খুলেছেন।

ঘনিষ্ঠ দৃশ্যে সারা অর্জুনের সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে রণবীর বলেন, ‘এই ছবিতে সারা প্রকাণ্ড চরিত্র। কিছু মানুষ এমনই হয়, বাচ্চা হলেও তারা প্রকাণ্ড।’ পর্দায় তাদের প্রেমের দৃশ্যে দর্শকদের মাতোয়ারা হতে দেখা যাবে।

এই ধরনের দৃশ্যে সারা অর্জুন কতটা সাবলীল, সেই প্রসঙ্গে রণবীর হলিউড অভিনেত্রী ডাকোটা ফ্যানিংয়ের সঙ্গে সারাকে তুলনা করে বলেন, ‘সে যেন এটা করার জন্যই জন্মেছে। তার অভিনয় দেখলে মনে হবে, এর আগে সে ৫০টি ছবিতে অভিনয় করে ফেলেছে।’

রণবীর আরও বলেন, ‘মানুষ ও শিল্পী হিসেবে সে খুবই উঁচু মানের। আমি যে অসাধারণ অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে সে একজন। তার জন্য আমাকেও দেখতে ভালো লেগেছে।’ প্রসঙ্গত, দক্ষিণী চলচ্চিত্র জগতে সারা অর্জুন সুপরিচিত নাম। একসময় শিশুশিল্পী হিসেবেও তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন। তিনি অভিনেতা জয় অর্জুনের মেয়ে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: