শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেনে বিঘ্ন, বিপাকে গ্রাহকেরা তৃণমূলে নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন

আমার খুব কান্না আসছে: মিথিলা

থাইল্যান্ডে চলছে মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৪তম আসর। চলতি আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন মিথিলা। আগামীকাল ঘোষণা করা হবে বহুল প্রতীক্ষিত ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর নাম। এর আগে প্রতিদিনই বিভিন্ন সেশনে নানা বিভাগের পরীক্ষা ও প্রদর্শনীতে অংশ নিচ্ছেন বিশ্বের ১২১টি দেশের প্রতিযোগীরা।

বুধবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত হয় বহুল আলোচিত ন্যাশনাল কস্টিউম পর্ব। এ উপলক্ষে প্রতিটি দেশের সুন্দরীরা নিজেদের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে বিশেষ পোশাকে মঞ্চে হাঁটেন। বাংলাদেশের প্রতিনিধিত্বকারী মিথিলা বেছে নিয়েছেন দেশের নারীদের প্রধান ঐতিহ্যবাহী পোশাক শাড়িকে, আর তার জন্য বেছে নেন সাদা জামদানি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ন্যাশনাল কস্টিউমের ছবি প্রকাশ করে মিথিলা জানান, মিস ইউনিভার্স বাংলাদেশের ন্যাশনাল কস্টিউমের শিরোনাম দিয়েছেন ‘দ্য কুইন অব বেঙ্গল’।

তিনি লেখেন, মিস ইউনিভার্সের মঞ্চের ন্যাশনাল কস্টিউম পর্বের জন্য পরছি ঐতিহ্যবাহী অভিজাত জামদানি; এটি বাংলার রাজকীয় ইতিহাসের জীবন্ত ঐতিহ্য।

বুধবার দুপুরে এক ফেসবুক লাইভে মিথিলা দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বলেন, ন্যাশনাল কস্টিউম সবার কাছে কেমন লেগেছে? আশা করি, সবার ভালো লেগেছে, মনের মতো হয়েছে। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে এই কস্টিউম বেছে নিয়েছি। আমার মনে হয়, ন্যাশনাল কস্টিউমে বাংলাদেশকে কেউ এভাবে তুলে ধরেনি। আর আমি হ্যাপি, কারণ আমার পারফরম্যান্সও খুব ভালো হয়েছে।

স্টেজ থেকে নামার পর আবেগাপ্লুত হয়ে পড়েন মিথিলা। তিনি বলেন, সবাই খুব প্রশংসা করেছে। আজকে স্টেজ থেকে নামার পর আমার খুব কান্না আসছে। অনেক আবেগপ্রবণ হয়ে পড়ি। এই অনুভূতি প্রকাশ করার মতো নয়। মঞ্চে যখন থাকবেন এবং নিজের দেশকে উপস্থাপন করবেন কত বড় সাহস আর শক্তির প্রয়োজন, সেটা তখনই উপলব্ধি করা যায়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: