শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নড়াইলে তুষার ডাকাতকে গণধোলাই, এলাকায় স্বস্তির নিঃশ্বাস

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট, নড়াইল:
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত ওদুদ শেখের ছেলে তুষারকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী।

শনিবার সকালের দিকে দিঘলিয়ার নোয়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এতে ডাকাত তুষার গুরুতর আহত হওয়ায় স্বজনরা প্রথমে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরন করেন।

ঘটনার বিষয়ে লোহাগড়া থানার ওসি তদন্ত অভিজিৎ কুমার রায় বলেন “তুষারকে কে বা কারা মারধর করেছে শুনেছি। এঘটনায় তার পরিবারের সদস্যরা থানায় এসেছিলেন। আমরা আগে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছি। পরবর্তীতে অভিযোগ পেলে আইনের ব্যবস্থা নিবো।

পুলিশ সূত্রে জানা গেছে, তুষারের বিরুদ্ধে লোহাগড়া থানা সহ বিভিন্ন থানায় ডাকাতি, চুরি সহ অন্যান্য একাধিক মামলা রয়েছে এবং সে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত।

এদিকে তুষারের স্বজনরা অভিযোগ করে বলেন, “আমরা থানায় এসে ন্যায় বিচার পাওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আমাদের আগে চিকিৎসা করানোর কথা বলা হয়েছে। আমরা তুষারের ওপর হামলার সঠিক বিচার চাই।”

স্থানীয় সূত্র বলছে, সাম্প্রতি সময়ে এলাকায় চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই এ ঘটনা ঘটতে পারে। অপরদিকে তুষারকে মারপিটের ঘটনায় এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: