শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে ধানের শীষে ভোট দিতে হবে – টিপু 

ফয়সাল কবির, লক্ষ্মীপুর: নিউ মার্কেট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক  আনোয়ার হোসেন টিপু বলেন, একটি কুচক্রী মহল ধর্মের দোহাই দিয়ে বেহেশতের টিকিট বিক্রি করে হেঁটে হেঁটে মানুষের কাছে নাস্তিকতার কথা বলে মানুষের কাছে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এবং ভিন্নভাবে ইসলামকে বিকৃত করে উপস্থাপন করছে। এদেশের ৯০ শতাংশ লোক মুসলমান, আমরা আমাদের ঈমান আকিদায় বিশ্বাস করি, আমাদের ধর্মকে বিশ্বাস করি। নামাজ পড়ি, রোযা রাখি, সত্যের পথে চলি। এ এলাকার মসজিদ মাদ্রাসার এবং সকল কিছুতে আবুল খায়ের ভূঁইয়ার (লক্ষ্মীপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী) উন্নয়নের ছোঁয়া লেগে আছে। কিন্তু ওই কুচক্রী মহল একটি নির্দিষ্ট মার্কার কথা বলে ‘এখানে নাকি ভোট দিলে আপনারা বেহেস্তে যাবেন’ নায়ুযুবিল্লাহ।
শনিবার (২২ নভেম্বর) জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার নির্বাচনি পূর্বক পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
১নং উত্তর হামছাদী  ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, বিগত ১৭ টি বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিভিন্নভাবে আমাদের নেতাকর্মী, এ এলাকার নিরীহ জনগণের উপর নির্যাতন করেছে,  মামলা করেছে, হামলা করেছে। আল্লাহর অশেষ রহমতে সে ফ্যাসিবাদ থেকে আপনারা মুক্ত হয়েছেন। শান্তিতে ঘুমাতে পারছেন। কিন্তু এ স্বনির্ভর বাংলাদেশকে গড়ে তুলতে হলে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আপনাদের সকলের প্রিয় নেত্রী বাংলাদেশের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীষে ভোট দিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান ধানের শীষ প্রতীক নিয়ে আবুল খায়ের ভূঁইয়াকে আপনাদের মাঝে পাঠিয়েছে। অতীতে আবুল খায়ের ভূঁইয়াকে বিপুল ভোটে জয়যুক্ত করে করেছেন। এ এলাকার প্রতিটি রাস্তাঘাট ব্রীজ কালভার্ট, মসজিদ মাদ্রাসার সকল উন্নয়নে আবুল খায়ের ভূঁইয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময়ে হয়েছে। যারা ক্ষমতায় ছিল, ওই আওয়ামী ফ্যাসিবাদ সন্ত্রাস শুধুমাত্র, লুটপাট, সন্ত্রাস এবং শুধুমাত্র ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
বলেন, এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে এবং আগামী দিনে এ এলাকাকে সন্ত্রাস মুক্ত রাখতে হলে মানুষের উন্নয়নের জন্য কাজ করতে হলে আরেকবার ধানের শীষে ভোট দিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর হামছাদী ইউনিয়ন নির্বাচনের প্রধান সমন্বয়ক জামাল হোসাইন, ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল গনী, সাবেক সভাপতি আব্দুর রহিম মাস্টার, সাধারণ সম্পাদক কামাল হোসেন মন্টু, সাংগঠনিক সম্পাদক সফিক উল্ল্যাহ, এম মমিন, রাকিব হোসেন সুজন, মাহতাব উদ্দিন জিমি, থানা ছাত্রদলের সদস্য সচিব মিজান প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: