শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন

সাংবাদিক আর.কে বাপ্পা ও ড. মিজানের মায়ের ইন্তেকাল, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের শোক

সাতক্ষীরার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রেজাউল করিম বাপ্পার মাতা বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে দেবহাটায় নিজস্ব বাসভবনে এবং কালিগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমানের মাতা বুধবার সকালে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

দেবহাটা ও কালিগঞ্জের দুই সাংবাদিকের মায়ের মৃত্যুতে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করা হয়েছে। এক বিবৃতিতে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ মরহুমাদ্বয়ের রূহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সহকারী অধ্যাপক জেহের আলী, সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক আবু হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক শের আলী, দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক সোহরাব হোসেন সবুজ, কার্যনির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন, রেদোয়ান ফেরদৌস রনি, মোল্লা আব্দুস সালাম, এসএম আরিজুল ইসলাম, সদস্য শেখ শরিফুল ইসলাম, সহকারী শিক্ষক আফজাল হোসেন, শেখ শাওন আহমেদ সোহাগ, আবু বক্কর সিদ্দীক, আব্দুল মাজিদ, জাহাঙ্গীর আলম, মোখলেছুর রহমান মুকুল, শেখ ইকবাল আলম বাবলু, জাহাঙ্গীর আলম, মীম ইসলাম, শামীম কওছার তুলিপ, মো. আলাউদ্দীন, তাজুল হাসান সাদ, শেখ ফারুক হোসেন প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: