শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন

নড়াইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্ধোধন

নড়াইলে দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্ধোধন করা হয়েছে।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ
প্রদর্শনীর আয়োজন করা হয়।

এ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্ধোধন করেন অনুষ্ঠানের
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক শ্যামল চন্দ্র রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য দেন লোহাগড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক শ্যামল চন্দ্র রায়

প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান সরজিৎ কুমার টিকাদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, লোহাগড়া উপজেলা যায়যায়দিন পত্রিকার সাংবাদিক রূপক মুখার্জি, লোহসগড়া প্রেসক্লাবের আহবায়ক সেলিম জাহাঙ্গীর, সমাজসেবক সৈয়দ খায়রুল আলমলোহাগড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাফেজা খাতুন, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শাহানা পারভীন, খামারীব মোঃ আফসার হোসেন প্রমুখ।

এছাড়াও সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ মাঠপর্যায়ের প্রাণিসম্পদ প্রদর্শনীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে হাসপাতাল চত্বরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে উদ্যোক্তা ও খামারীরা ২৫ টি স্টলে গবাদিপশু পাখি, হাঁস মুরগি প্রদর্শন করে। অতিথিরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।

এর আগে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাপ্ত হয়।
শেষে সফল উদ্যোক্তা ও খামারিদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: