শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন

কালিগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ছাত্রদল ও কালিগঞ্জ শ্রমিক ইউনিয়ন এর যৌথ আয়োজনে ২৮ নভেম্বর বাদ জুম্মা কালিগঞ্জ বাস টার্মিনাল জামে মসজিদে গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল আলম মিলন এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জাকির হোসেন ও আব্দুল্লাহ আল মামুন এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সদ্য সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, কুশুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুল্লাহ, সরকারী খান বাহাদুর আহসানউল্লাহ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল ইসলাম বিপ্লব, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃময়নদ্দীন আহমেদ, কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সুমন হোসেন, শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ জহুর আলী, ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ রবিউল ইসলাম, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোঃ শরিফ হৃদয়, ভাড়া শিমলা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মুনসুর আলী প্রমূখ।
দোয়া অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: