শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন

নড়াইলে দ্বিতীয় শিল্পসদন প্রীতি সম্মেলন অনুষ্ঠিত

নড়াইলের লোহাগড়ায় দ্বিতীয় শিল্পসদন প্রীতি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৫ টার দিকে লোহাগড়া পৌরসভার কলেজ পাড়া শাকিরা কালচারাল একাডেমী মিলনায়তনে এ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
লোহাগড়া শাকিরা কালচারাল একাডেমীর সেক্রেটারী জেনারেল ডঃ ওয়াহিদুর রহমানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক আতিয়ার রহমান ।
সম্মেলনে বক্তব্য দেন সাংবাদিক জহুরুল হক মিলু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বদরুল আলম, কবি রজিবুল ইসলাম, কবি তাইজু প্রমুখ।
প্রধান অতিথি বিশিষ্ট কবি ও সাংবাদিক আতিয়ার রহমান বলেন , সাহিত্য ও সংস্কৃতির বিকাশ সাধনে পৃষ্ঠপোষক মহলের সম্মিলিত প্রয়াস থাকা প্রয়োজন । তা না হলে সুশীল সমাজের ধারাবাহিক
চর্চ্চার ক্ষেত্র মুখ থুবড়ে পড়তে  বাধ্য । তিনি সর্বস্তরের সাহিত্য ও সংস্কৃতিমনা ব্যক্তিদেরকেে এ ব্যাপারে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান ।
সম্মেলনে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে শিশু শিল্পী আয়রা আলম ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: