বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম

দৌলতপুর চর অঞ্চলের মানুষের জন্য  ফ্রি মেডিকেল ক্যাম্প মোহাম্মদ ইলিয়াস হুসাইন এর

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী
দৌলতপুর উপজেলার বাঘুটিয়া,খলসি, জিয়নপুর চর অঞ্চলের মানুষের জন্য আয়োজন করা হয় ভিন্নধর্মী মানবিক উদ্যোগ। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ২৯ নভেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে বাঘুটিয়া বি.কে.এস. হাই স্কুল মাঠে এ ক্যাম্পে কার্যক্রম শুরু হয়। নাক–কান–গলা, মেডিসিন, গাইনী ও চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা সকাল থেকেই রোগী দেখা শুরু করেন।
গণ অধিকার পরিষদের মনোনীত মানিকগঞ্জ–১ আসনের এমপি প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হুছাইন এ সময় উপস্থিত থেকে কার্যক্রমটি তদারকি করেন
সকালে থেকেই বিভিন্ন এলাকার অসংখ্য মানুষ চিকিৎসা নিতে ক্যাম্পে ভিড় জমাতে থাকেন। রোগীদের উপচে পড়া ভিড়ে স্কুল মাঠ একসময় চিকিৎসাপ্রার্থীদের মিলনমেলায় পরিণত হয়। অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের বিনামূল্যে সেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা জানান।
এসময় মানিকগঞ্জ ১ আসনের  এমপি প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হোসাইন বলেন মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। স্বাস্থ্যসেবার অভাব দূর করা আমাদের অগ্রাধিকার। মানবিকতার জায়গা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, চিকিৎসাসেবার এমন আয়োজন এলাকায় খুবই প্রয়োজনীয় ছিল এবং ভবিষ্যতেও এমন উদ্যোগের ধারাবাহিকতা কামনা করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: