শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেনে বিঘ্ন, বিপাকে গ্রাহকেরা তৃণমূলে নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন

ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান পাকিস্তানি মুফতি

তার রূপের ছটায় মুগ্ধ হন না, এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না। তার অনুরাগীর সংখ্যাও কম নয়। এবার সেই ঐশ্বরিয়া রাই বচ্চনকে বিয়ের করার ইচ্ছে প্রকাশ করলেন পাকিস্তানি মৌলভি মুফতি আবদুল কাভি। শুধু তা-ই নয়, একই সঙ্গে বিস্ফোরক মন্তব্যও করেন এই মুফতি।

সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে এই মুফতি জানান, অভিষেক বচ্চনের সঙ্গে বিচ্ছেদ হলে ঐশ্বরিয়ার সঙ্গে শুভকাজ সেরে ফেলবেন তিনি।

অভিষেক ও ঐশ্বরিয়ার মধ্যে চলা নানা সমস্যা সম্পর্কেও তিনি অবগত বলে জানান।

ওই পডকাস্টে তিনি বলেন, ‘তাদের দুজনের বিবাহবিচ্ছেদ হয়ে গেলেই ঐশ্বরিয়া আমাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন। তবে আমি কখনোই চাই না তাদের বিচ্ছেদ হোক।

কিন্তু যদি সত্যিই তাদের মধ্যে এ রকম কিছু হয় তাহলে নিশ্চয়ই ঐশ্বরিয়া আমার সঙ্গে যোগাযোগ করবেন।’
এরপর সেই মুফতিকে প্রশ্ন ছোড়েন সেই পডকাস্টার। তিনি জিজ্ঞেস করেন, ‘একজন অমুসলিমকে কিভাবে আপনি বিয়ে করবেন?’

এর উত্তরে আবদুল কাভি বলেন, ‘ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করে ওর নাম পরিবর্তন করে আয়েশা রাখব। তার পরেই বিয়ে করব।

ঐশ্বরিয়ার মতো একজন সুন্দরী নিজের নাম হিসেবে লিখবেন আয়েশা রাই। এটা দেখে আমার সত্যিই মজা লাগবে।’
তবে এবারই প্রথম নয়, মাঝেমধ্যেই নানা বিতর্কিত মন্তব্য করে চর্চায় উঠে আসেন পাকিস্তানের এই মৌলভি। ঐশ্বরিয়াকে নিয়ে এমন মন্তব্য করার আগে তিনি রাখি সাওয়ান্তকে নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছিলেন। বলেছিলেন, তার উপদেশ মেনেই নাকি অভিনেত্রী ধর্ম ও একই সঙ্গে নাম পরিবর্তন করে রেখেছেন ফাতিমা।

এর আগে সেই রাখিকেও বিয়ের ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি। এবার ঐশ্বরিয়াকে নিয়ে তার এমন মন্তব্যে রীতিমতো তোলপাড় নেটপাড়া।

সূত্র : বলিউড লাইফ


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: