বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী কুমিল্লায় ৮ ঘণ্টার ব্যবধানে মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ৫৪ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কাউন্টডাউন শুরু বিএনপি জুলাই সনদের পক্ষে ছিল ও ভবিষ্যতেও থাকবে: আমান সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ লক্ষ্মীপুরে ড্রামভর্তি ১৩৬০ লিটার ডিজেল, জব্দ করেছে পুলিশ নির্বাচনী অঙ্গীকারে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোপালগঞ্জে সওজ-এর বর্ণাঢ্য কর্মসূচি শুরু হাওর অঞ্চলের দুর্দশা সংসদে: নৌকা আর মোটরসাইকেলই ভরসা, উন্নয়নের জোর দাবি এমপি কামরুলের

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গাজীপুর প্রেসক্লাবের দোয়া মাহফিল

মানিক সরকার গাজীপুর :
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনাই গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে বিশেষ দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেল তিনটাই গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে  এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সাইফুল ইসলাম কাসেমী।
এর আগে  বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক কমিটির সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন, মাজহারুল ইসলাম মাসুম, ফারদিন ফেরদৌস, কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম , জেলা বিএনপির সদস্য শাখাওয়াত হোসেন সবুজ, ড্যাব গাজীপুরের সাধারণ সম্পাদক ডা: খলিলুর রহমান,  মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু,  সাংবাদিক আমিনুল ইসলাম।
  এ সময় আরও  উপস্থিত ছিলেন- সাংবাদিক শরিফ আহমেদ শামীম, মাজহারুল ইসলাম কাঞ্চন,  আবিদ হোসেন বুলবুল,  আবুল হোসেন চৌধুরী, জিয়া উদ্দিন আহমদ, কোনাবাড়ী থানা জিয়া পরিষদের সভাপতি  প্রফেসর মনিরুজ্জামানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার অন্যান্য সাংবাদিকরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: