বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

শিরোনাম
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী কুমিল্লায় ৮ ঘণ্টার ব্যবধানে মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ৫৪ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কাউন্টডাউন শুরু বিএনপি জুলাই সনদের পক্ষে ছিল ও ভবিষ্যতেও থাকবে: আমান সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ লক্ষ্মীপুরে ড্রামভর্তি ১৩৬০ লিটার ডিজেল, জব্দ করেছে পুলিশ নির্বাচনী অঙ্গীকারে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোপালগঞ্জে সওজ-এর বর্ণাঢ্য কর্মসূচি শুরু হাওর অঞ্চলের দুর্দশা সংসদে: নৌকা আর মোটরসাইকেলই ভরসা, উন্নয়নের জোর দাবি এমপি কামরুলের

ভক্ত-অনুরাগীদের সুখবর দিলেন সংগীতশিল্পী ইমরান

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। নিজের সুর দিয়ে সংগীতপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেরও বেশ সরব রয়েছেন।

এবার ভক্ত-অনুরাগীদের সুখবর জানিয়েছেন। বাবা হয়েছেন ইমরান মাহমুদুল। ব্যক্তিগত জীবনের এই আনন্দের মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ভক্ত-অনুরাগীদের জানয়েছেন।

তিনি লেখেন, “আলহামদুল্লিলাহ, আলহামদুল্লিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রথম বারের মতো বাবা হলাম। আল্লাহ আমাকে একটি সুন্দর সুস্থ কন্যা সন্তান উপহার দিয়েছেন।”

স্ত্রী ও মেয়ের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, ‘আমাদের ছোট্ট মেয়ের আগমন আমাদের জীবনকে আরও রঙিন করে দেবে ইন শা আল্লাহ । সবাই দোয়া করবেন আমার স্ত্রী ও মেয়ের জন্য, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন আমিন।’

এদিকে কমেন্ট বক্সে সংগীতশিল্পী পড়শী ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘আলহামদুল্লিলাহ।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘অভিনন্দন কন্যার বাবা মাকে। ছোট্ট রাজকন্যাকে অনেক আদর।’

উল্লেখ্য, সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ২০০৩ সালে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশ নেন। এরপর ২০০৮ সালে চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়ে শোবিজে পা রাখেন। একই বছর ‘ভালোবাসার লাল গোলাপ’ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়।

পরবর্তীতে ২০১১ সালে আরফিন রুমির হাত ধরে তার প্রথম একক অ্যালবাম ‘স্বপ্নলোক’ প্রকাশ পায়। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এই শিল্পী গানকেই তার আয়ের মূল পথ হিসেবে বেছে নেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: