বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
আতিয়ার রহমান, স্টাফ করেসপন্ডেন্ট নড়াইল:
বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের অধীনে নড়াইল জেলার চারটি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে চারজন পুলিশ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
পুলিশ সদর দফতরের সাম্প্রতিক বদলি আদেশের অংশ হিসেবে এই পদায়ন করা হয়েছে।
নতুন পদায়নপ্রাপ্ত কর্মকর্তারা হলেন-নড়াইল সদর থানায় ওলি মিয়া (বিপি ৮০০৬১১৪১৪৭), লোহাগড়া থানায় আব্দুর রহমান (বিপি ৪০৮১২০৮৯৪), কালিয়া থানায় ইদ্রীস আলী (বিপি ৮৪১১১২৯৬১৯), নড়াগাতি থানায় আব্দুর রহিম (বিপি ৭৫৯৪১০০৮১৮),।
জেলা পুলিশ সুত্রে জানা গেছে, নতুন ওসিরা দ্রুত সময়ের মধ্যে দায়িত্ব প্রাপ্ত থানার দায়িত্ব গ্রহণ করবেন।
এই বদলির ফলে নড়াইল জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।