শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
আতিয়ার রহমান, স্টাফ করেসপন্ডেন্ট নড়াইল :
নড়াইলের লোহাগড়ায় নাশকতা মামলার আসামি ইউপি সদস্য বরকত শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ইতনা বাজারে অভিযান চালিয়ে বরকত শিকদারকে গ্রেফতার করে।
গ্রেফতার বরকত শিকদার উপজেলার ইতনা গ্রামের বাগপাড়ার মুক্তার শিকদারের ছেলে এবং ইতনা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৩ নভেম্বর শ্রমিক নেতা জাহিদুল আলম ঝুনু বাদী হয়ে লোহাগড়া থানায় আওয়ামী লীগের ১৩৫ জন নেতাকর্মী ও সমর্থককে আসামি করে লোহাগড়া থানায় একটি নাশকতার মামলা দায়ের করেন। ওই মামলার আসামি বরকত শিকদার।
লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, নাশকতা মামলার আসামি ইউপি সদস্য বরকতকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।