বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরে সিরিয়াল ভঙ্গকারী বাইকারকে তেল না দেওয়ায় দোকানীকে মারধর টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল? হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: সন্তোষ শর্মা মুন্সীগঞ্জ পৌর শিশুপার্কের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন নতুন বছরকে স্বাগতম – নার্গিস আক্তার মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি, খাল খনন কর্মসূচির উদ্বোধন আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল ঢাকা-১৭ আসনে ৪টি মন্দির নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ-১ আসনে প্রথম স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ,

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ থেকে:
আসন্ন ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানি) আসনকে কেন্দ্র করে রাজনীতির মাঠে নতুন উত্তেজনা। পরিবর্তনের বার্তা নিয়ে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এম. আনিসুল ইসলাম (ভুলু মিয়া)। তিনিই এই আসন থেকে প্রথম ব্যক্তি, যিনি আনুষ্ঠানিকভাবে লড়াইয়ের প্রস্তুতি শুরু করলেন।

জনগণের অধিকার ফেরাতে ভোটের ময়দানে, গতকাল সোমবার দুপুরের আগে বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকের সঙ্গে নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জনপ্রিয় এই স্বতন্ত্র প্রার্থী। মনোনয়ন সংগ্রহের পর এক প্রতিক্রিয়ায় আনিসুল ইসলাম (ভুলু মিয়া) বলেন, তার এই নির্বাচনের মূল লক্ষ্য জনগণের হারিয়ে যাওয়া অধিকার পুনরুদ্ধার এবং তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা।

আনিসুল ইসলাম (ভুলু মিয়া) বলেন: “মানুষ অধিকার হারিয়ে ফেলেছে। এই নির্বাচনের মাধ্যমে মানুষ সেই অধিকার ফিরে পেতে চায়। সে জন্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন অত্যন্ত জরুরী। আমি নির্বাচিত হয়ে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে চাই। গরীব, দুখী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় অবদান রাখতে চাই। গোপালগঞ্জ-১ আসনের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন করাই আমার প্রধান লক্ষ্য। জনগন যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, তবে আমি তাদের প্রতিটি প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকব।”
মনোনয়ন ফরম সংগ্রহের পর তিনি জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক যুগ্ম সচিব মো: আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম তারেক সুলতান এবং জেলা নির্বাচন অফিসার মো: অলিউল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে প্রথম মনোনয়ন ফরম সংগ্রহকারী হিসেবে আনিসুল ইসলামের আগমন স্থানীয় রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করল।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: