সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
গ্যাসচেম্বার হওয়ার আগেই ঢাকাকে বাঁচাতে হবে শীতে গোসলের আগে ও পরে কোন তেল মাখবেন সোনার দাম থেকে বাদ যাবে মজুরি ও মুনাফা কানাডায় উচ্চশিক্ষা: মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ মোদিকে যাঁরা ক্ষমতায় এনেছিলেন, তাঁরাই কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন দেশের বাজারে কমছে স্বর্ণের দাম, আরো কমবে নাকি বাড়বে? প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সংলাপ, ঐক্যের জন্য দুটি শর্ত দেবে এনসিপি বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা এআইয়ের যুগে গুরুত্বপূর্ণ দক্ষতা হলো সঠিক প্রশ্ন করতে পারা—সোহেল রহমান, কম্পিউটারবিজ্ঞানী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বন্দর: অভিযোগ খতিয়ে না দেখেই পদোন্নতির পর পদোন্নতি

দেশে করোনায় ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬৬০ জনে। এ ছাড়া দেশে নতুন করে আরও এক হাজার ২৭৪ জন আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট আক্রান্ত হয়েছেন তিন লাখ ৮৮ হাজার ৫৬৯ জন। 

আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১০টি ল্যাবে ১১ হাজার ৮৬৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ১৮৯টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬৭৪ জন। এ নিয়ে দেশে মোট তিন লাখ তিন হাজার ৯৭২ জন করোনা থেকে সুস্থ হলেন।

২৪ ঘণ্টায় নতুন ১৪ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১২ ও নারী দুজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে চার হাজার ৩৫৭ জন ও নারী এক হাজার ৩০৩ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন ও ষাটোর্ধ্ব ১০ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন, চট্টগ্রাম বিভাগে একজন, রাজশাহী বিভাগে দুজন, খুলনা বিভাগে দুজন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন। ১৪ জনের সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

উল্লেখ্য, দেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ২১ লাখ ৬৩ হাজার ৫৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: