শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
কালিয়াকৈর মিথ্যা ভিত্তিহীন ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: শর্ত ভঙ্গ ও প্রাণনাশের হুমকিতে আতঙ্কে পরিবার লক্ষ্মীপুরে সিরিয়াল ভঙ্গকারী বাইকারকে তেল না দেওয়ায় দোকানীকে মারধর টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল? হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: সন্তোষ শর্মা মুন্সীগঞ্জ পৌর শিশুপার্কের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন নতুন বছরকে স্বাগতম – নার্গিস আক্তার মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি, খাল খনন কর্মসূচির উদ্বোধন আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল ঢাকা-১৭ আসনে ৪টি মন্দির

মিডিয়া ছেড়ে দ্বীনের পথে সেই শিশুশিল্পী লুবাবা

শিশুশিল্পী হিসেবে অল্প বয়সেই জনপ্রিয়তা পেয়েছিলেন সিমরিন লুবাবা। অভিনয় আর মডেলিংয়ে নিয়মিত কাজ করলেও এবার সম্পূর্ণ ভিন্ন এক সিদ্ধান্তে চমকে দিলেন তিনি। মিডিয়া জগতকে বিদায় জানিয়ে ধর্মীয় জীবনধারার দিকে ঝুঁকেছেন এই কিশোরী শিল্পী।

সংস্কৃতিমনা পরিবারে জন্ম সিমরিন লুবাবার। তার দাদা ছিলেন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদের। দাদার অনুপ্রেরণাতেই খুব ছোট বয়সে ক্যামেরার সামনে দাঁড়ান লুবাবা। অল্প সময়েই শিশুশিল্পী হিসেবে দর্শকের মনে জায়গা করে নেন তিনি। নাটক, বিজ্ঞাপন ও মডেলিং সবখানেই ছিল তার সরব উপস্থিতি। তবে সেই পরিচিত মুখটিকে আর পর্দায় দেখা যাবে না। মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সিমরিন লুবাবা। শুধু তাই নয়, মুখে নেকাব পরা শুরু করেছেন তিনি। ফলে অভিনয় বা মডেলিংয়ে ফেরার আর কোনো সুযোগ থাকছে না বলেই জানানো হয়েছে।

লুবাবার মা জাহিদা ইসলাম জেমি জানিয়েছেন, এই সিদ্ধান্ত একেবারেই লুবাবার নিজের। লুবাবা নিজে উপলব্ধি করেছে যে, সে আর মিডিয়ায় কাজ করতে চায় না। মুখ ঢেকে রাখার সিদ্ধান্ত নেওয়ার পর মিডিয়ায় কাজ করা সম্ভব নয় বলেই সে সরে দাঁড়িয়েছে।

জেমির ভাষায়, ধর্মীয় বই পড়তে পড়তেই লুবাবার মধ্যে এই পরিবর্তন এসেছে। কোরআন খতম দিয়েছে সে। নিয়মিত বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ও হাদিস অধ্যয়ন করছে। এসব অধ্যয়নই তাকে নতুন জীবনধারার দিকে নিয়ে গেছে। তবে পুরোপুরি জনসম্মুখ থেকে হারিয়ে যাচ্ছেন না লুবাবা। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু প্রচারণামূলক কাজে যুক্ত থাকতে পারেন তিনি, তবে সেগুলোও নেকাব পরেই করবেন বলে জানিয়েছেন তার মা।

জানা গেছে, আগামী রমজানে ওমরাহ পালনের পরিকল্পনাও রয়েছে লুবাবার। মক্কায় গিয়ে ইবাদতের মধ্য দিয়ে নতুন অধ্যায় শুরু করতে চান তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: