শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেনে বিঘ্ন, বিপাকে গ্রাহকেরা তৃণমূলে নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন নতুন মার্কিন শুল্কের প্রস্তাবে ক্ষুব্ধ বিভিন্ন দেশ রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে মেয়ের বিয়েতে ৪ লাখ মানুষকে খাওয়ালেন ভারতের দরিদ্রতম রাজ্যের এক নেতা বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে পেলেন মাত্র একজন ছাত্রী যে রেস্তোরাঁয় কথা বলে না কেউ, কাজ চলে ইশারা আর হাসিতে রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান, চমেক হাসপাতালে আটক ৩০ দালাল লিবারল্যান্ড: যে ক্রিপ্টো দেশের নাম খুব কম মানুষই জানে

কালিগঞ্জে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
একটি স্বনির্ভর ও উন্নত রাষ্ট্র গঠনের জন্য শিক্ষা যে অপরিহার্য—এই বিশ্বাসকে সামনে রেখে এম.ডি. আলমগীর কবিরের উদ্যোগে সাতক্ষীরার কালিগঞ্জের ৩ নং চাম্পাফুল ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মেধাভিত্তিক পুরস্কার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

এই কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি শ্রেণি থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোট ১৫টি করে পুরস্কার প্রদান করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরি এবং মেধা বিকাশে কার্যকর ভূমিকা রাখা হচ্ছে।

অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ:
প্রাথমিক বিদ্যালয় (১৩টি):
১. চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়

২. পূর্ব চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়
৩. সাইঁহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়

৪. বালাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়
৫. চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
৬. রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
৭. ঘুশুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
৮. থালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
৯. বারদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
১০. নবীননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
১১. চান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় (২টি):
১২. চাম্পাফুল আ.প্র.চ মাধ্যমিক বিদ্যাপীঠ

১৩. আলাউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসা (২টি):
১৪. চাঁদখালী দাখিল মাদ্রাসা
১৫. নবীননগর মাদ্রাসা
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সহায়তা করার লক্ষ্যে ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টদের মতে, শিক্ষার মাধ্যমেই মানবসম্পদের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। পাশাপাশি শিক্ষা মানুষের মধ্যে নৈতিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগ্রত করে—যা একটি স্বনির্ভর ও উন্নত রাষ্ট্র গঠনের মূল ভিত্তি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: