সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌদ্দগ্রাম শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মেঘনার ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে: দ্রুত শুরু হচ্ছে জরুরি কাজ – পানিসম্পদ মন্ত্রী তারেক রহমান তার প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন – খায়ের ভূঁইয়া নড়াইলে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন গাজীপুরে টিসিবির ট্রাকসেল কার্যক্রম: সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি ভাঙ্গন প্রতিরোধের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর বেহেশতের কার্ড কিনলে ঠকে যেতেন নগদে : এমপি আবুল খায়ের “মুন্সীগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন গ্রেফতার” ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন মেহেরপুরে ছাত্রলীগের পোস্টার লাগানোর ভিডিও ভাইরাল

ময়মনসিংহ সফরে যাচ্ছেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারে ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই সফরে ঢাকা ফেরা পর্যন্ত তিন স্থানে সমাবেশে অংশ নেবেন তিনি।

আজ সোমবার (২৬ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে দলের চেয়ারম্যানের এ সফরের কথা নিশ্চিত করা হয়।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান জানান, তারেক রহমানের ময়মনসিংহ ও গাজীপুর সফর সম্পর্কে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে। সফরে সমাবেশের অনুমতি ও প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এই সফরে বিএনপির চেয়ারম্যান ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ, গাজীপুর রাজবাড়ী মাঠ ও উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে সমাবেশ শেষে গুলশানে বাসভবনে ফিরবেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: