মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

জ্যাম কিংবা জায়েদ খানের বালিশ নয়, শবনম ফারিয়ার কষ্ট ঢাকা-৮ আসন

ঢাকা-৮ সংসদীয় আসন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে নিজের ভোটার এলাকা ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে কষ্টের কথা প্রকাশ করেন তিনি। অবশ্য এই পোস্টটি ছিল একটি স্যাটায়ার।

স্ট্যাটাসটি প্রকাশের পরপরই তা নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

স্ট্যাটাসে শবনম ফারিয়া লিখেন, ‘শান্তিনগরে ২৪/৭ জ্যাম এইটা নিয়ে আমার কোনো দুঃখ নাই কিংবা আমার এলাকার কোনো এক মেয়ে জায়েদ খানের ছবি এমবুশ করা বালিশে ঘুমায় এইটা নিয়েও আমার কোনো কষ্ট নাই। আমার কষ্ট একটাই শান্তিনগর ঢাকা-৮ আসনে পড়ে। আর আমি সেই আসনের ভোটার!’

স্ট্যাটাসে শান্তিনগরের যানজট প্রসঙ্গ টেনে এনে তিনি স্থানীয় নাগরিক জীবনের পরিচিত সমস্যার কথাও উল্লেখ করেন। তবে তার বক্তব্যের মূল ফোকাস ছিল ঢাকা-৮ আসন এবং সেখানে একজন ভোটার হিসেবে নিজের হতাশার জায়গাটি তুলে ধরা।

মন্তব্যের ঘরে সাজ্জাদ হোসেন নামের একজন স্যাটায়ার করে লিখেছেন, ‘আব্বাস ভাইয়ের দোয়া নিন, মেঘলা আপার সালাম নিন, নাসির ভাইকে ভোট দিন।’

আরও একজন লিখেছেন, ‘তারথেকেও বড় কথা-শান্তিনগরে আর শান্তি নাই’। সেই মন্তব্যে পাল্টা প্রশ্ন ছুঁড়ে ফারিয়া রিপ্লাই দিয়েছেন, ‘কবে ছিল ভাই?’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: