শনিবার, ২৭ Jun ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরির সুযোগ, ৭ পদে নিয়োগ দেবে ইজিবি ৪৩তম বিসিএসের নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ চীনের সক্ষমতা ও সম্ভাবনা অনেক, প্রশ্ন হলো কতটা কাজে লাগাতে পারব: মুন্সি ফয়েজ আহমেদ পবিত্র আশুরা আজ রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার এক মাসের মধ্যে দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছ ও যৌক্তিক পদ্ধতির সুপারিশ করবে কমিটি চাঁদখালী বাজার বণিক সমিতি ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত নিউইয়র্কে একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু

সমালোচনার কড়া জবাব দিলেন অভিনেত্রী স্বস্তিকা

একই সঙ্গে একাধিক প্রেম করা নিয়ে মন্তব্য করে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তবে সমালোচকদের পাল্টা জবাব দিতে ছাড়েননি তিনি। কড়া ভাষায় অভিনেত্রী জানিয়েছেন, নিজের ভালো থাকা এবং সময় কাটানোর উপায় হিসেবে প্রেম করা কোনো অন্যায় নয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বস্তিকা মন্তব্য করেন, মানুষের জীবনে একই সাথে একাধিক প্রেম থাকা ভালো। তার এই মন্তব্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। নেটিজেনদের একাংশ তার নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন। এরই পরিপ্রেক্ষিতে নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।

সমালোচকদের উদ্দেশ্য করে স্বস্তিকা লেখেন, হ্যাঁ বলেছি, বেশ করেছি। প্রেম নিয়ে মিডিয়া যতবার জিজ্ঞেস করবে, আমি এভাবেই উত্তর দেব। আপনারা আমার কথাগুলোকে এমনভাবে নিচ্ছেন যেন আমি কোনো বড় ধর্মগুরু। সমাজে প্রেম করা কবে থেকে এত বড় অপরাধ হয়ে গেল যে এটা নিয়ে সারাক্ষণ চর্চা করতে হবে?

তিনি আরও যোগ করেন, মানুষের হাতে সময় থাকলে সেটি প্রেম করে কাটানো উচিত। তা না হলে মানুষ আজেবাজে বিষয় নিয়ে সময় নষ্ট করবেন।

পোস্টের শেষে স্বস্তিকা সবাইকে পরামর্শ দিয়ে বলেন, ফেসবুকে অন্যের সমালোচনা না করে নিজের ভালো থাকার পথ খুঁজে বের করুন।

বর্তমানে স্বস্তিকা তার নতুন ওয়েব সিরিজ ‘কালীপটকা’-এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এর মাঝেই তার ব্যক্তিগত জীবন ও মতামত নিয়ে নতুন এই বিতর্কের সৃষ্টি হলো।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: