শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মুন্সীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন: আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষের চারা বিতরণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন টিপু সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চৌদ্দগ্রামে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নড়াইলে হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির সিদ্ধান্ত গ্রহণে নারীর অর্থবহ অংশগ্রহণ প্রয়োজন বিশ্বকাপের উত্তাপে ফুটবল নিয়ে নির্মিত সিনেমা দেখার সুযোগ সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুললো

রাজশাহী-৬ আসনে আবু সাঈদ চাঁদের পক্ষে বিএনপির ব্যাপক প্রচার ও গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদের পক্ষে ব্যাপক নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বাঘা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধানের শীষের পক্ষে এই প্রচারণা চালানো হয়। প্রচারকালে দলীয় নেতারা ভোটারদের দ্বারে দ্বারে যান এবং আবু সাঈদ চাঁদকে বিজয়ী করার আহ্বান জানান।

জনদুর্ভোগ নিরসনের অঙ্গীকার পথসভা ও গণসংযোগকালে বিএনপি নেতারা বলেন, আবু সাঈদ চাঁদ এই এলাকার মাটি ও মানুষের নেতা। তিনি নির্বাচিত হলে বাঘা-চারঘাট এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত জনদুর্ভোগ নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। বিশেষ করে অবহেলিত চরাঞ্চল ও গ্রামীণ জনপদের অবকাঠামো উন্নয়নে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

প্রচারণায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ নির্বাচনি প্রচারণায় উপস্থিত ছিলেন, সদরুল ইসলাম সায়মন, চিফ অ্যাডভাইজার, সনি রেংস কোম্পানি,অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,মোহাম্মদ নাজমুল হক, যুগ্ম আহ্বায়ক, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দল,মওদুদ আহমেদ মধু,হাফিজুল ইসলাম, ছাত্রদল নেতা।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা সাগর, সেলিম, কামরুল, সেন্টু, মিঠুন ও বারিক। মণিগ্রাম ইউনিয়ন বিএনপি নেতা তৈবুর রহমান, জিল্লুর রহমান এবং সাবেক সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে গাজিউর রহমান, মো. নিয়াজ, আইজুদ্দিন ও আব্দুল খালেকসহ স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রচারণায় অংশ নেন।

নেতাকর্মীরা বাঘা উপজেলার তিনটি ইউনিয়নে দিনব্যাপী নিবিড় প্রচারণা চালান। এর মধ্যে রয়েছে মনিগ্রাম ইউনিয়নের ভানুকর, হেলালপুর ও মহোদিপুর এলাকা, পাকুড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার, চকরাজাপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলসহ বিভিন্ন ওয়ার্ড।

প্রচারণা চলাকালে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় থাকলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: