বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

শিরোনাম
হাজতখানায় যুবলীগ নেতার সঙ্গে সাক্ষাতের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ আলেমদের পরামর্শ ও দোয়া নিয়ে সরকার দেশকে এগিয়ে নিতে চায়: ধর্মমন্ত্রী বড় পর্দায় ফিরছেন মোশাররফ-শিমু, সঙ্গে আছেন দীঘি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট জুলাইয়ের চেতনায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মোহাম্মদ সেলিম উদ্দিন হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক–কর ছাড় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পরোক্ষ ইন্ধনে জামায়াত আমিরের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে: পরওয়ার বিস্ফোরক ডাবল সেঞ্চুরির টোটকা কার কাছ থেকে পেলেন সূর্যবংশী

মসজিদের সভাপতির জানাজায় ইমামতি করেন সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত এমপি

শেখ ফারুক হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার আশাশুনি সদরের পুরাতন জামে মসজিদের সভাপতি রবিউল ইসলাম (রবি) (৭৬)-এর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বাদ জোহর মাদারদীঘি চত্বরে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। মসজিদের দীর্ঘদিনের সভাপতি রবিউল ইসলাম রবি শুক্রবার ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানাজা নামাজে ইমামতি করেন সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত এমপি মুহাদ্দিস রবিউল বাশার। সাবেক শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুলের সঞ্চালনায় নামাজপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দীক, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শহিদুল ইসলাম পিন্টু এবং জামায়াত নেতা মাওলানা নুরুল আফসার মুর্তজা। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন মরহুমের পুত্র ব্যাংকার আশরাফুল ইসলাম শান্ত।

এ সময় থানার অফিসার ইনচার্জ শামীম আহমেদ খান, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারি মাওলানা আনওয়ারুল ইসলাম, জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট শহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, আলেম, ইমাম ও সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন। জানাজা নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: