বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

শিরোনাম
বড় পর্দায় ফিরছেন মোশাররফ-শিমু, সঙ্গে আছেন দীঘি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট জুলাইয়ের চেতনায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মোহাম্মদ সেলিম উদ্দিন হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক–কর ছাড় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পরোক্ষ ইন্ধনে জামায়াত আমিরের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে: পরওয়ার বিস্ফোরক ডাবল সেঞ্চুরির টোটকা কার কাছ থেকে পেলেন সূর্যবংশী হাসিনার ফেরার ঘোষণায় ঐক্যের প্রয়োজন নেই: হামিদুর রহমান আযাদ আবাসন ব্যবসায় রাজনৈতিক ছত্রচ্ছায়ায় অনিয়মের জাল: টিআইবি বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

কালীগঞ্জের চাম্পাফুলে নবনির্বাচিত এমপি রবিউল বাশারের সংবর্ধনা অনুষ্ঠিত

শেখ ফারুক হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় চাম্পাফুল ইউনিয়ন পরিষদ চত্বরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আমীর মাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইব্রাহিম রহমানের সঞ্চালনায় প্রধান সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কালীগঞ্জ উপজেলা আমীর সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী এবং উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আবু ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল ইসলাম মোড়ল, ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আতিয়ার রহমান এবং ইউনিয়নের টিম সদস্যবৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: